স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়েছে। যাচাই-বাছাই শেষে মেয়র পদে ১০ জনের মধ্যে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তবে মেয়র পদে স্বতন্ত্রপ্রার্থী মোঃ আফছার উদ্দিন মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার। গতকাল রবিবার শহরের বঙ্গতাজ মিলনায়তনে নির্বাচনের রিটার্নিং অফিসার রকিব উদ্দিন মন্ডল মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। এদিন ১০জন মেয়র প্রার্থী, সংরক্ষিত ১৯টি ওয়ার্ডের মধ্যে ৯টি এবং ৫৭টি সাধারণ ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হয়। বাছাইকালে একজন মেয়র প্রার্থী, সংরক্ষিত ওয়ার্ডের একজন মহিলা প্রার্থী মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ ওয়ার্ডের ২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। আজ সোমবার বাকী সংরক্ষিত মহিলা ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করা হবে।
মেয়র পদে যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাঁরা হলেন আওয়ামী লীগ সমর্থিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, বিএনপি সমর্থিত দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, জাসদ (ইনু) সমর্থিত মহানগর জাসদের সভাপতি রাশেদুল হাসান রানা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী রুহুল আমিন ও ইসলামী ঐক্য জোটের মাওলানা ফজলুল রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোঃ ছানাউল্লাহ ও ফরিদ আহমেদ।
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
আপডেট :April 15, 2018
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
