Skip to content

জাবিতে আ’লীগপন্থি শিক্ষকদের দু’পক্ষে মধ্যে হাতাহাতি

বাংলাভূমি ডেস্ক ॥

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থি শিক্ষকদের দুপক্ষে মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ এপ্রিল) ভোর পৌনে পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় পরিবহন ডিপোর সামনে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম এবং সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের অনুসারী শিক্ষকদের মধ্যে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য ফারজানা ইসলামের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় অ্যাক্ট-১৯৭৩, স্ট্যাটিউট ও সিন্ডিকেট পরিচালনা বিধি লঙ্ঘনের অভিযোগ এনে আহুত ধর্মঘটের অংশ হিসেবে ভোর চারটার দিকে শরীফ এনামুল কবিরের অনুসারী কয়েকজন শিক্ষক পরিবহন ডিপোর সামনে অবস্থান নেন। এসময় তারা পরিবহন ডিপোর ফটকে তালা ঝুলিয়ে দেন। ভোর সাড়ে চারটার দিকে ফারজানা ইসলামের অনুসারী শিক্ষকরা সেখানে উপস্থিত হয়ে তালা খুলে দেওয়ার অনুরোধ জানালে উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন দু’পক্ষের শিক্ষকরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত, শরীফ এনামুল কবিরপন্থী ২০-২৫ জন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করছেন। অন্যদিকে কয়েকজন শিক্ষক উপাচার্যে সঙ্গে দেখা করতে গেছেন।

শিক্ষক সমিতির সাবেক সভাপতি পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ফরিদ আহমদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে ধর্মঘট পালন করতে গেলে উপাচার্য পন্থি ২০-২৫ জন শিক্ষক আমাদের ৬ জন শিক্ষকের ওপর হামলা চালায়।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের নবনিযুক্ত প্রভোস্ট অধ্যাপক মো. আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘আমরা পরিবহন ডিপোতে উপস্থিত হয়ে তাদের তালা খুলে দিতে বললে আমাদের দুজন শিক্ষকের ওপর তারা হামলা চালায়। পরে আমরা উভয়পক্ষকে শান্ত করার চেষ্টা করি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বাংলানিউজকে বলেন, ‘ভোরের ঘটনা তদন্তের দাবিদার। সবাই যেন শান্তিপূর্ণ অবস্থানে থাকে সেই আহ্বান জানাবো।’
বাংলানিউজ

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫