Skip to content

শপথ নেবেন অস্থায়ী ১৮ জন বিচারক

বাংলাভূমি ডেস্ক ॥
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া ১৮ জন অস্থায়ী বিচারক শপথ নেবেন আজ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বেলা তিনটায় শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

এর আগে বুধবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ১৮ জন অতিরিক্ত বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়, এ বিষয়ে আদেশ জারি করে আইন মন্ত্রণালয়। এতে জানানো হয় সংবিধানের ৯৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি ১৮ জনকে দুই বছরের জন্য হাইকোর্ট বিভাগে নিয়োগ দিয়েছেন।

নিয়োগপ্রাপ্তরা হলেন-আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদস্য (সাবেক জেলা জজ) মো. আবু আহমেদ জমাদার, আইন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পি.আর.এল ভোগরত জেলা জজ) মো. মোস্তাফিজুর রহমান, নরসিংদীর জেলা ও দায়রা জজ ফাতেমা নজীব, ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা, ঢাকা জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান, ঢাকা বিভাগীয় বিশেষ জজ মো. আতোয়ার রহমান, সুপ্রিমকোর্টের আইনজীবী এস এম অব্দুল মবিন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খিজির হায়াত, ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাংক শেখর সরকার, সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আলী, মহিউদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী আহমেদ সোহেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. এ কে এম হাফিজুল আলম।

এর আগে ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ১০ জন বিচারক নিয়োগ দেওয়া হয়েছিল। হাইকোর্ট বিভাগে বর্তমানে কর্মরত আছেন ৮০ জন বিচারপতি। শপথ গ্রহণের মধ্য দিয়ে এই ১৮ জন যুক্ত হলে বিচারপতির সংখ্যা দাঁড়াবে ৯৮ জনে।
সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫