Skip to content

সরকার খালেদা জিয়াকে যে কোন মূল্যে জেলে রাখতে চায়: জয়নুল আবেদীন

স্টাফ রিপোর্টার ॥
সরকার বেগম খালেদা জিয়াকে যে কোন মূল্যে জেলে রাখতে চায় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার কুমিল্লার দুই মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের পর তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেহেতু ইতোমধ্যে নির্বাচনের সিডিউল ঘোষণা হবে এটা সরকারও জানে। ডিসেম্বর মাসে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।তাই তাকে কারাগারে রাখার চেষ্টা হচ্ছে। তবে আমরা চাচ্ছি আইনী লড়াইয়ের মাধ্যমে খালেদা জিয়াকে বের করে আনবো।

জয়নুল বলেন, আমরা বলতে চাই দেশের আদালতের প্রতি মানুষের আস্থা আছে।অতিতে এমনটি আমরা দেখেনি, হাইকোর্ট মেরিটে বেইল কনসিডার করলেও সুপ্রিম কোর্ট এটা ইন্টারটেইন করেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫