Skip to content

টঙ্গীতে প্লাস্টিক কারখানার অফিস কক্ষে আগুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর ফকির মার্কেট বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ নামক একটি প্লাস্টিক কারখানার অফিস কক্ষে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) রাত পৌনে ২টার দিকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ আগুন লাগার ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, টঙ্গীর বিসিক এলাকায় ‘কিউপেইল লিমিটেড’ প্লাস্টিক কারখানার অফিস কক্ষে আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আধাঘণ্টা চেষ্টায় আগুন নেভায়।

আগুনে ওই অফিসের কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে। তবে আগুনে ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব হচ্ছে না বলা জানান স্টেশন অফিসার আতিকুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫