স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাণ কেন্দ্রে অবস্থিত শতবষের্র ঐতিহ্যবাহী রানী বিলাসমনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ আজ রবিবার স্কুল ক্যাস্পাসে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক শাহীনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতি মন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এমপি এবং অনুষ্ঠান উদ্বোধন ঘোষনা করেন গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। সহকারী শিক্ষক মোঃ আশাদুজ্জামান শিবলির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামীলীগ সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, এ্যাডঃ মোঃ ওয়াজ উদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ আতাউল্ল্যাহ্ মন্ডল, নির্বাহী সদস্য এ্যাডঃ আব্দুল হাদী শামীম, মহিলা কাউন্সিলর এ্যাডঃ আয়েশা আক্তার, স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ নাজিমদ্দিন সরকার প্রমুখ।

প্রধান অতিথি স্কুলের উন্নয়নে স্বার্থে ক্যাম্পাসে আরেকটি ৬ তলা নতুন ভবন নির্মানের ঘোষনা দেন। যাতে জেলার অর্ন্তগত রানী বিলাস মনি সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে আরো বেশী ছাত্র লেখাপড়া করার সুযোগ পায় ।
বাষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৫৪টি ইভেন্টে ৮টি গ্রুপে ৫ শতাধিক ছাত্র অংশ গ্রহন করেন।বাষিক ক্রীড়া প্রতিযেগিতায় ১ম.২য়,ও ৩য় স্থান অধিকারী ১৬২ জনকে পুরস্কার দেওয়া হয়।
