Skip to content

মেক্সিকোতে নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক ॥
মেক্সিকোর একটি নাইটক্লাবে বন্দুকধারীদের গুলিতে ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শনিবার ভোরে গুয়ানাজুয়াতো রাজ্যের সালামানকা শহরে আগেলা প্লায়া মেনজ ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

দ্য খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

খবরে বলা হয়, তিনটি ভ্যানে করে একদল অস্ত্রধারী ক্লাবের সামনে এসে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই ১৩ ও হাসপাতালে দুজনের মৃত্যু হয়।

গুয়ানাজুয়াতোর প্রসিকিউটর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, আগেলা প্লায়া মেনজ ক্লাবের ভেতর থেকে ১৩ জনের লাশ উদ্ধার করা হয়। বাকি দুজন প্রাণ হারান হাসপাতালে নিয়ে যাওয়ার পর।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

জানা গেছে, সালামানকা শহরের তেল মজুদের দখল নিয়ে একাধিক সশস্ত্র চক্র সক্রিয় রয়েছে।

চলতি সপ্তাহেই দেশটির প্রেসিডেন্ট অ্যান্দ্রে ম্যানুয়েল লোপেজ এসব স্থানীয় চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন বলে দ্য খালিজ টাইমসের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫