Skip to content

ছেলের বিয়েতে রুবেলের নাচের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক ॥
ঢাকাই সিনেমার এক সময়ের মার্শাল আর্ট নায়ক রুবেল। তার ছবি মানেই ছিল সুপার ডুপার হিট।

এবার হঠাৎ করেই আলোচনায় চলে এলেন তিনি।

তবে কোনো সিনেমায় অভিনয়ের জন্য নয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার একটি ভিডিও। শুক্রবার দুপুরে নিজের ফেসবুকে ভিডিওটি পোস্ট করেন তিনি। যেখানে দেখা গেছে, প্রাণ খুলে হাত পা ছড়িয়ে নেচে চলেছেন তিনি। তার সঙ্গে নাচছে আরও অনেকে। ভিডিওটির ক্যাপশনে রুবেল লিখেছেন ‘নিলয়ের বিয়েতে মাস্তি’।

নিলয় নায়ক রুবেলের ছেলে। গতকাল ছিল নিলয়ের বিয়ে। আর ছেলের বিয়েতে বেশ আনন্দ করেছেন রুবেল। তার পোস্ট করা ভিডিও থেকে এমনটাই বোঝা যাচ্ছে।

রুবেলের আনন্দের সঙ্গে যোগ দিয়েছেন তার ভক্তরা। নিলয়ের বিয়েতে অভিনন্দন জানিয়েছেন তারা। এর আগে ঢাকার ইস্কাটন গার্ডেনের লেডিস ক্লাবে নিলয়ের গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন রুবেলের বড় ভাই চিত্রনায়ক সোহেল রানা, জনপ্রিয় কণ্ঠ শিল্পী এস আই টুটুলসহ আত্মীয় স্বজনরা।

১৯৮৫ সালের ১০ মার্চ সুলতানা পারভেজ নীলাকে বিয়ে করেন রুবেল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫