Skip to content

কুরিয়ারে এল এক লাখ পিস ইয়াবা

বাংলাভূমি ডেস্ক ॥
রাজধানীর উত্তরায় এসএ পরিবহন অফিসে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রোববার সকালে উত্তরার ৬ নম্বরের সেক্টরের আলাওল অ্যাভিনিউ এলাকার ২০ নম্বর বাড়ির ওই এসএ পরিবহনের অফিস থেকে ইয়াবাগুলো জব্দ করে র‌্যাব-৩-এর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৩-এর অধিনায়ক (সিও) লে. কর্নেল এমরানুল হাসান জানান, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ইয়াবার একটি চালান ঢাকায় এসেছে বলে আমাদের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে এসএ পরিবহনের অফিসে অভিযান চালিয়ে ইয়াবাগুলো পাওয়া যায়। বেলা ২টায় সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫