Skip to content

মা নেই,বাবার অসুস্থতার সুযোগে লোভ দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করলো ভাড়াটিয়া

মা নেই, বাবাও অসুস্থ- এ সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কিশোরীকে (১৩) ধর্ষণ করেছে লম্পট ভাড়াটিয়া আবু কালাম শিকদার (৪৫)। এ ঘটনায় ধর্ষিতার চাচা সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করার পর আজ (১২ জুন) দুপুরে ওই লম্পটকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ জানিয়েছে আবু কালামের গ্রামের বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালি এলাকায়। পিতার নাম সলেমুদ্দি শিকদার।

সে গত ৫-৬ বছর যাবত ধর্ষিতার চাচার বাড়িতে ভাড়া থাকতো।সিদ্ধিরগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান জানান, পিতা অসুস্থ থাকায় ওই কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এর আগেও একাধিকবার ধর্ষণ করেছে আবু কালাম।মঙ্গলবার (১১ জুন) আবু কালাম ওই কিশোরীকে বাসায় একা পেয়ে ফের নিজের ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন তার চাচা।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবু কালামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা নেয়া হয়েছে।আরো পড়ুন অন্য বিষয় সম্পর্কে……পটুয়াখালীর দুমকি উপজেলায় বোনের বাড়িতে বেড়াতে এসে খালের পানিতে ডুবে রুবেল রহমান (১৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রুবেল সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের পারকার্তিকপাশা গ্রামের আবদুর রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বোনের বাড়িতে বেড়াতে এসে রুবেল নিখোঁজ হন। দুপুরের খাওয়ার সময় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনরা। সম্ভাব্য সব স্থানে খুঁজেও তাকে পাওয়া যাচ্ছিল না। বুধবার ভোরে খালের পানিতে মরদেহ ভাসতে দেখে স্বজনরা পুলিশে খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫