Skip to content

কাশিমপুর কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীর মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীর মৃত্যু হয়েছে। নিহত মো: সাব্দুল (৫০) শেরপুর সদর থানার ঘুঘরাকান্দি এলাকার মৃত. সফর উদ্দিনের পুত্র। বুধবার সকালে তিনি মারা যান।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শেরপুর থানায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাব্দুল ২০০২ সালের ২৩ জুন থেকে শেরপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর সাব্দুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ পাঠানো হয়। এরপর থেকে তিনি এ কারা বন্দি ছিলো। বুধবার সকালে বুকে ব্যাথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন সাব্দুল। এ সময় তাকে প্রথমে কারা হাসপাতাল এবং পরে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫