Skip to content

কালীগঞ্জে এডুকো শিক্ষালয় মুনসেফপুর পরিদর্শনে সুমাইলো

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: ঝড়ে পড়া শিশুদের স্কুলমুখী, মেধা বিকাশে শিক্ষালয়ের পরিবেশ সৌন্দর্য বর্ধন ও মানসম্মত শিক্ষা উপযোগী করার লক্ষ্যে এডুকো শিক্ষালয় মুনসেফপুর প্রতিষ্ঠান পরিদর্শন করেন এডুকো রিজিওনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর মিস এপ্রিল মে সুমাইলো। এডুকো শিশু অধিকার ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা। যা মূলত সুবিধাবঞ্চিত শিশুদের গুনগত শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি শিশু অধিকার ও সুরক্ষা নিয়েও কাজ করছেন এডুকো। তারই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনসেফপুর মনসাতলা সংলগ্ন এডুকো শিক্ষালয় তিনি পরিদর্শন করেন।

মিস এপ্রিল মে সুমাইলো স্কুলের সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ঘরোয়া পরিবেশে শিক্ষালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে এক মতবিনিময় সভা করেন। কালীগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতায় ও শিক্ষার্থীদের পাঠদানে শিক্ষকদের আন্তরিকতায় তিনি মুগ্ধ হন।

এডুকো রিজিওনাল কমিউনিকেশন কো-অর্ডিনেটর মিস এপ্রিল মে সুমাইলো বলেন, এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এডুকো) সমাজের অসহায় ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষাদানে কাজ করে যাচ্ছেন। শিক্ষার উপকরণসহ শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সুযোগ সুবিধা এ সংস্থা দিয়ে আসছে। এডুকো শিক্ষার্থীদের জীবনমান উন্নয়ন ও তাদের শিক্ষা ক্ষেত্রে আরো উন্নতি করতে যা দরকার তা দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর এডুকেশন সেক্টর মোছা. বিউটি কুইন, কালীগঞ্জ উপজেলার এডুকোর ইনচার্জ মো. ইসমাইল হোসেন, কালীগঞ্জ এডুকোর প্রকল্প কর্মকর্তা মো. আনোয়ার হোসাইন, এডুকো শিক্ষালয় মুনসেফপুর প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক কাজী কেরামত আলী, শিক্ষক হামিদা বেগম, সাহেরা বেগম, মরিয়ম বেগম, সাহিদা বেগম, ঝর্ণা রানী দাস, রজকিনী মল্লিক প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫