Skip to content

গাজীপুরে ছেলে ধরা সন্দেহে নারীকে গণপিটুনি

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ছেলে ধরা সন্দেহে এক নারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি। শনিবার সকালে নগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত মমতাজ খাতুন (৪৫) নেত্রকোনার দুর্গাপুর এলাকার আবদুল আলীমের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পরিদর্শক (ওসি) একেএম কাউসার জানান, শনিবার সকাল সাড়ে সাতটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় রাস্তায় ওই নারীকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে। এক পর্যায়ে রাস্তার পাশে ওই নারী এক দম্পতির শিশুকে আদর করতে গেলে তারা তাকে আটক করে। পরে স্থানীয়রা তাকে ছেলেধরা সন্দেহে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ মমতাজ খাতুন কে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ধারনা করা হচ্ছে গণপিটুনির শিকার ওই নারী মানসিক ভারসাম্যহীন।

হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষন দাস জানান, গণপিটুনির শিকার ওই নারীর শরীরে নীলা ফলা জখম রয়েছে। তবে তিনি শঙ্কামুক্ত।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫