Skip to content

গাজীপুরে ৬০কেজী গাঁজা ও প্রাইভেটকারসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুরে ৬০ কেজী গাঁজা ও প্রাইভেটকারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। আটককৃত মো: মন্টু মিয়া (৩৮) মৌলভীবাজার সদরের বুত্তিমন্ডপুর এলাকার মৃত আব্দুল আজিজের পুত্র।

এক সংবাদ বিবৃতিতে র‌্যাব-১ লে: কর্ণেল অধিনায়ক মো: সারওয়ার-বিন-কাশেম জানান, শনিবার র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগর বাসন থানা বাইপাস রোডের মাম সিএনজি পাম্প এর সামনে থেকে মন্টুকে আটক করে। আটকের সময় মন্টুর দখল থেকে ৬০ কেজী গাঁজা, ১টি প্রাইভেটকার, ১টি মোবাইল ফোন ও নগদ ১৮শত টাকা জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মন্টু জানায়, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। সে প্রায় ২০-২২ বছর যাবত একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি চালাত। সে প্রাইভেটকার চালনার পাশাপাশি মৌলভীবাজারের জনৈক শফিকের মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে বর্ণিত গাঁজার চালানটি মৌলভীবাজার জেলার শায়েস্তাগঞ্জ এলাকা হতে রাজধানী ঢাকায় নিয়ে আসছিল বলে জানায়। বর্ণিত চালানটি রাজধানীর জনৈক মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করার কথা ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সে যাত্রী পরিবহনের আড়ালে রাজধানীতে এসব মাদক দ্রব্য নিয়ে আসত। সে ইতিপূর্বে ৮/১০ টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪৫ হাজার করে দিত বলে জানায় সে।
উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

বিবৃতিতে র‌্যাব আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে মাদকাসক্তি একটি বহুমাত্রিক সামাজিক সমস্যা। মাদকাসক্তির প্রধান শিকার তরুন এবং যুব সমাজ। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময়ই মাদক উদ্ধারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এই পর্যন্ত র‌্যাব বিপুল পরিমান দেশী-বিদেশী অবৈধ মাদক উদ্ধার করে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসায়ীরা মাদক বিক্রি করছেন। র‌্যাব এ ব্যাপারে অভিযান অব্যাহত রাখবে বলেও জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫