Skip to content

ইয়েমেনে প্রতি ১২ মিনিটে এক শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক ॥
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সামরিক অভিযান কবলিত মধ্যপ্রাচ্যেরে দেশ ইয়েমেনে প্রতি ১২ মিনিটে একটি করে শিশু মারা যাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘ। গত বুধবার নিউইয়র্কে এক বক্তৃতায় জাতিসংঘের উন্নয়ন কার্যক্রমের (ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার এ তথ্য জানান।

(ইউএনডিপি) পরিচালক আখিম স্টেইনার বলেন, প্রতি ১২ মিনিটে পাঁচ বছরের কম বয়সী একটি ইয়েমেনি শিশুর মৃত্যুর এমন পরিসংখ্যান দেশটিতে সৌদি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়ের ভয়াবহতা তুলে ধরে। খাদ্য, সুপেয় পানি ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে এসব শিশু প্রাণহানি ঘটছে বলে জানান তিনি।

জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক উপ মহাসচিব মার্ক লোকক সম্প্রতি বলেছেন, ইয়েমেন বর্তমানে মানব ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে। দেশটির অবস্থা দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে।

সংযুক্ত আরব আমিরাতসহ আরও কিছু আঞ্চলিক দেশের সহযোগিতায় সৌদি আরব ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে দেশটির সশস্ত্র বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। তাতে এখন পর্যন্ত ১৫ হাজারেরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫