Skip to content

তিন মিনিটের সেরা চলচ্চিত্র ‘দ্য কল’

বিনোদন ডেস্ক ॥
হয়ে গেল চতুর্থ স্টার-ব্র্যাক ইউ শর্টফিল্ম প্রতিযোগিতা। সেখানে সেরা হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) তানজীল সুলতান খান তূর্য পরিচালিত ‘দ্য কল’।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি।

দ্বিতীয় হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রশেতা অহনা আলমের ‘খিচুড়ি বুরিতো’। যৌথভাবে তৃতীয় স্থান পেয়েছে ব্র্যাক ইউনিভার্সিটির হাসিব ইমতিহানের ‘সোনালি বিকেল’ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) অভিষেক স্নিগ্ধ পরিচালিত ‘মেক ইট ভিজিবল’।

বিশেষ পুরস্কার পেয়েছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ওয়াসি নূর আজারের ‘ডব্লিউ (ডট) বি অ্যা ডিজিটাল সুপারহিরো’।

এবারের প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘থিম বাংলাদেশ’।

১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতার নির্দিষ্ট ফেসবুক পেইজে নির্মাতারা তাদের চলচ্চিত্র আপলোড করেন। জুরি বোর্ডের ৯০ ভাগ এবং ফেইসবুক লাইকের পরিমাণ অনুযায়ী ১০ ভাগ নম্বরের ভিত্তিতে ফলাফল নির্ধারণ করা হয়।

প্রতিযোগিতায় জুরি বোর্ডের সদস্য ছিলেন অভিনেত্রী আফসানা মিমি, নির্মাতা সালাহউদ্দিন লাভলু ও চয়নিকা চৌধুরী।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সৃষ্টিশীল শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের নির্মিত তিন মিনিটের শর্টফিল্ম নিয়ে যৌথভাবে এই প্রতিযোগিতার আয়োজন করে স্টার সিনেপ্লেক্স ও ব্র্যাক ইউনিভার্সিটি। এবারের থিম ছিল ‘ডিজিটাল বাংলাদেশ’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫