Skip to content

আপন চাচীকে খুন, চাচাকে জখম: মূলহোতাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: গত ৩ নভেম্বর (রবিবার) মহানগরের সদর থানা বিলাসপুর এলাকায় রিনা আক্তার (৪৫) কে ফাঁস দিয়ে হত্যা করে এবং দেখে ফেলায় স্বামী মো: সিদ্দিক বেপারীকে (৫০) কে জখম করে তার ভাতিজা মো: হোসেন ওরফে আপন (১৯) ও তার সহযোগী ইমন রায়হান (১৮), রায়সুল ইসলাম রিফাত (১৯)।

গত ৮ নভেম্বর শুক্রবার র‌্যাব-১ গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে খুনি হোসেন ও তার সহযোগীদের আটক করে।
র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা ঘনিষ্ট বন্ধু। বখাটে তিন বন্ধু মাদকাসক্ত ও এলাকায় মারামারি করে বেড়ায়। তাদের মধ্যে স্বপ্ন জাগে বড় সন্ত্রাসী হয়ে প্রচুর টাকা আয় করবে সমাজের সর্বস্তরের মানুষ তাদের নাম শোনা মাত্র ভয় পাবে। এই স্বপ্নের বাস্তবায়নের উদ্দেশ্যে হোসেন ওরফে আপন তার বন্ধুদের প্রস্তাব দেয়। চাচা মোঃ সিদ্দিক বেপারী অনেক টাকার মালিক, তিনি গাজীপুর সদর থানার বিলাসপুর এলাকায় ৬তলা বাড়ি নির্মাণ করছে, সেখানে চাচা, চাচী ও তাদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন(২০) ও তার বউকে পর্যায়ক্রমে হত্যা করে ১০/১৫ লাখ টাকা ও স্বর্ণলংকার নিয়ে চলে যাবে। এছাড়া হোসেনের চাচাতো ভাই দেলোয়ারের সুন্দরী স্ত্রীর উপর কুনজর ছিল হোসেনের।

হোসেনের পরিকল্পনা মোতাবেক গত ২ নভেম্বর সকালে তিন বন্ধু ব্যাগে চাকু ও রশি নিয়ে আশুলিয়া হইতে রওনা দিয়ে দুপুরে গাজীপুরে হোসেনের চাচা মোঃ সিদ্দিক বেপারী এর বাসায় পৌঁছে খাবার খেয়ে তিন বন্ধু ছাদে বসে প্ল্যান করে। তাদের প্লানিং ছিল ভোর রাতে হোসেনের চাচা মোঃ সিদ্দিক বেপারী যখন ফজরের নামাজ পড়তে মসজিদে যাবে তখন প্রথমে চাচীকে হত্যা করবে, তারপর চাচা মসজিদ থেকে বাসায় ফিরলে চাচাকে হত্যা করবে; এরপর চাচাতো ভাই এবং সর্বশেষে চাচাতো ভাবীকে তিনজন ধর্ষণ করে তাকে হত্যা করে বাসায় রক্ষিত নগদ টাকা ও স্বর্ণলংকার নিয়ে পালিয়ে যাবে এবং ডাকাতির টাকা দিয়ে তারা তিন বন্ধু হোসেন ওরফে আপন (১৮) ১টি ফ্লাট বাসা ও ১টি পিস্তল এবং ১টি মোটর সাইকেল ক্রয় করবে। অপর দুই আসামী রিফাত এবং রায়হান এর স্বপ্ন ছিল ১টি পিস্তল এবং ১টি মোটর সাইকেল ক্রয় করে তাদের সন্ত্রাসী জীবন পরিচালনা করবে।

তাদের পরিকল্পনা মতো হোসেনের চাচা মোঃ সিদ্দিক বেপারী ভোর রাতে নামাজের উদ্দেশ্য বের হলে চাচী রিনা আক্তার (৪৫) কে ডেকে তুলে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে মৃত্যু নিশ্চিত করে বিছানায় শোয়ায়ে রাখে। পরবর্তীতে চাচা মসজিদ থেকে ফেরত আসলে তাকেও রশি দিয়ে বেধে ফেলে জবাই করার চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দ্বারা তার শরীরে বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়, চাচা মৃত্যুর ভান ধরে ফ্লোরে শুয়ে থাকলে আসামীরা বাসার আলমারি ভেঙ্গে নগদ ৩ লাক্ষ টাকা ও বিপুল পরিমানের স্বর্ণলংকার নিয়ে নেয় এবং চাচাতো ভাই দেলোয়ারকে হত্যার উদ্দেশ্যে তার শয়ন কক্ষের দিকে গেলে হোসেনের চাচা ভিকটিম মোঃ সিদ্দিক বেপারী গুরুতর আহত অবস্থায় সিড়ির নিকট যেয়ে চিৎকার দিয়ে পড়ে যায়; ফলে সকাল হয়ে যাওয়ার কারণে আশপাশের লোকজন ছুটে আসতে থাকলে তিনজন তিন দিকে রক্তাক্ত জামা পড়া অবস্থায় ব্যাগ নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনার ৪ দিন পর র‌্যাব-১ এর অভিযানিক দলটি আশুলিয়া এলাকা হইতে আসামী মোঃ রায়সুল ইসলাম রিফাত (১৯) কে আটক করে। তার দেওয়া তথ্যমতে একই দিনে অপর দুই আসামী হোসেন@আপন (১৯) এবং ইমন রায়হান (১৮) দ্বয়কে মাগুরা জেলার মোহাম্মদপুর বাজার হইতে গ্রেফতার করে। উক্ত ঘটনার গুরুতর আহত ভিকটিম ধৃত আসামী হোসেন এর চাচা মোঃ সিদ্দিক বেপারী (৫০) কে প্রথমে গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য উত্তরাস্থ লেকভিউ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামীকে গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫