Skip to content

সীমান্তে আরও কয়েক হাজার সেনা মোতায়েন পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক ॥
নিয়ন্ত্রণ রেখায় সেনা সদস্যের সংখ্যা বাড়িয়েছে পাকিস্তান। পাশাপাশি সীমান্তের কাছাকাছি এলাকায় কামানও বসানো হচ্ছে। পাক সেনাবাহিনীর এই গতিবিধি লক্ষ্য করে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে কেন্দ্রীয় সরকারকে একটি বিস্তৃত প্রতিবেদন দেওয়া হয়েছে।

ভারতের দাবি, উপত্যকা থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পর থেকেই কাশ্মীরে বারবার আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। এমনকি নিয়ন্ত্রণ রেখা থেকে ভারতের সাধারণ নাগরিকদের ওপরও বারবার গুলি চালানোর মতো ঘটনা ঘটেছে।

ভারতীয় সেনাবাহিনীর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখা থেকে কয়েক মিটার দূরের লঞ্চ প্যাডগুলো এই মুহূর্তে জঙ্গিপূর্ণ হয়ে আছে এবং সন্ত্রাসবাদীরা অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে।

পাকিস্তান সীমান্তে প্রায় দুই হাজার সেনা মোতায়েন করেছে। নিয়ন্ত্রণ রেখায় আগে থেকেই পাকিস্তানের সেনা সংখ্যা ছিল ৯০ হাজার। অন্যদিকে ভারতের সীমান্তে সেনা রয়েছে ১ লাখ ১৩ হাজার।

পাক সেনাবাহিনীর তরফ থেকে দাবি করা হয়েছে, ৯ লাখ সেনা নিয়ে কাশ্মীরকে সামরিক ঘাঁটিতে পরিণত করেছে ভারত সরকার। কিন্তু ভারত পাকিস্তানের এই দাবি উড়িয়ে দিয়ে বলছে, এই মুহূর্তে উপত্যকায় দুই লাখ ৩১ হাজারের বেশি সেনা নেই। ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার সময় উপত্যকায় যে ১ লাখ সেনা পাঠানো হয়েছিল তা নিয়ে এই মুহূর্তে কাশ্মীরে ২ লাখ ৩১ হাজার সেনা নিযুক্ত রয়েছে বলে জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫