Skip to content

তূর্ণার লোকোমোটিভ মাস্টারকে দায়ী করলেন রেলমন্ত্রী

বাংলাভূমি ডেস্ক ॥
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনার বিষয়ে রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করেছেন। বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের রেলমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, নিহতের পরিবারের ক্ষতি টাকা দিয়ে পূরণ সম্ভব নয়। তবু রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতের প্রত্যেকের পরিবারকে এক লাখ টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে।

রেলমন্ত্রী বলেন, তাৎক্ষণিকভাবে তূর্ণা নিশীথার লোকোমোটিভ মাস্টার, সহকারী মাস্টার ও পরিচালককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখানে উদয়নের কোনো ত্রুটি ছিল না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫