Skip to content

কালীগঞ্জে হতাশাগ্রস্ত এক যুবকের আত্মহত্যা!

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুর: কালীগঞ্জে এবাদুল হোসেন (২৫) নামে এক যুবকের আত্মহত্যার সংবাদ পাওয়া গেছে। নিহত যুবক উপজেলার বাহাদুরসাদী ইউনিয়নের ধুলাসাদুখাঁ গ্রামের আব্দুর রশিদের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, এবাদুল হোসেন সেভেন রিং সিমেন্ট ফ্যাক্টরিতে কর্মরত ছিল। গত দেড় মাস পূর্বে রাজশাহীর এক নাবালিকার মেয়ের সাথে ফেসবুকে তার সম্পর্ক হয়। পরে তাকে বিয়ে করে নিজ বাড়িতে নিয়ে যায়। কিন্তু শ্বশুর বাড়ির লোকজন এ বিয়ে মেনে নেয়নি। পরে মেয়ের পক্ষের লোকজন মেয়েকে জোরপূর্বক রাজশাহীতে নিয়ে যায়। এতে সে দীর্ঘদিন যাবত হতাশায় ভোগছিল বলে পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়।

বৃহস্পতিবার সকালে ফজর নামাজ শেষে নিহতের মা ছেলেকে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য তার রুমে গিয়ে ডাকাডাকি করতে থাকে। এতে ছেলের কোনো সাড়াশব্দ না পেয়ে তার মা কান্নাকাটি শুরু করে। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে তার শয়ন কক্ষে গিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। বিষয়টি কালীগঞ্জ থানা পুলিশকে অবগত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ সংক্রান্ত বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নেছারউদ্দিন জানান, এবাদুল হোসেন গলায় রশি পেঁচিয়ে শয়নকক্ষে সে আত্মহত্যা করে। তিনি আরোও বলেন, স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় সে দীর্ঘদিন যাবত মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্তের জন্য তার মৃতদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫