Skip to content

হাইকোর্টে সংঘর্ষ : মুক্তিযোদ্ধা দলের সভাপতি গ্রেফতার

বাংলাভূমি ডেস্ক ॥
মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার দিবাগত রাত সোয়া ২টায় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে শাহবাগ থানায় নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান।

তিনি বলেন, গতকাল (মঙ্গলবার) হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা এক মামলায় রাত সোয়া ২টার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতকে গ্রেফতার করা হয়েছে। তাকে শাহবাগ থানায় নেয়া হয়েছে।

বিএনপি সূত্রে জানা গেছে, গতকাল রাতের একটি ফ্লাইটে তিনি মালয়েশিয়া যাচ্ছিলেন। সেখান থেকে আমেরিকা যাওয়ার কথা ছিল উলফাতের।

উল্লেখ্য, গতকাল মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে খালেদা জিয়ার মুক্তির দাবিতে হাইকোর্টের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিএনপির নেতাকর্মীরা। পরে দুপুর ২টার দিকে পুলিশ তাদের সরানোর জন্য লাঠিচার্জ করে। এ সময় বিএনপি নেতাকর্মীরাও চওড়া হয় পুলিশের ওপর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশের ধাওয়ায় নেতাকর্মীরা পালানোর সময় রাস্তায় গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় মঙ্গলবার রাতে পুলিশ বাদী হয়ে রাজধানীর শাহবাগ থানায় ৫০০ জনের নামে একটি মামলা হয়। মামলা নং ৩২।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫