Skip to content

লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলার নিন্দা প্রধানমন্ত্রীর

বাংলাভূমি ডেস্ক ॥
লন্ডন ব্রিজে শুক্রবারের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা রোববার এক শোক বার্তায় শেখ হাসিনা নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করে আহতদের প্রতি সহানুভূতি জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্পেনে ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন’ (কপ-২৫) এ যোগ দিতে এখন দেশটির রাজধানী মাদ্রিদে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ত্রাসের বিরুদ্ধে তার সরকারের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জঙ্গি এবং সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই।’

জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ব্রিটিশ সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন শেখ হাসিনা।

উল্লেখ্য, লন্ডনের স্থানীয় সময় শুক্রবার দুপুরে লন্ডন ব্রিজের ওপর এক অস্ত্রধারীর এলোপাথারি ছুরিকাঘাতে দুইজন নিহত এবং তিনজন আহত হন। পরে পুলিশের গুলিতে ওই সন্ত্রাসীও নিহত হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫