Skip to content

বিপিএলের উদ্বোধনীতে বঙ্গবন্ধুকে নিয়ে গাইবেন সনু নিগম

স্পোর্টস ডেস্ক ॥
এসে গেলো সেই মাহেন্দ্রক্ষণ। রোববার সন্ধ্যায় উৎসবে মাতবে হোম অব ক্রিকেট মিরপুর। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে পর্দা উঠবে বিপিএলের সপ্তম আসরের। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’।

গেল বিপিএলের ‘থিম সং’ গান ভারতের নামি সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ী। এবার গাইবেন দেশটির আরেক স্বনামধন্য শিল্পী সনু নিগম। তবে ‘থিম সং’-এ কণ্ঠ মেলাবেন না তিনি। উপমহাদেশের তুমুল জনপ্রিয় এ সঙ্গীতশিল্পী গাইবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লিখা গান। শনিবার পড়ন্ত বিকালে এ তথ্য দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

এবারের বিপিএলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আনুষ্ঠানিক ঘোষণার পর পরই শুরু হবে বর্ণালি আতশবাজি। ১০ মিনিট ধরে চলবে রঙের খেলা। এরপর মঞ্চে আসবেন সনু। বঙ্গবন্ধুকে নিয়ে লেখা গান দিয়েই পরিবেশনা শুরু করবেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫