Skip to content

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে রিকশার হুড মাথায় শিলা

বিনোদন ডেস্ক ॥
মিস ইউনিভার্স ২০১৯ বিশ্বের নানা দেশের সুন্দরীদের সঙ্গে লড়াই করে যাচ্ছেন বাংলাদেশ শিরিন আক্তার শিলা।

প্রতিযোগিতার বিভিন্নপর্বে নিজ দেশের সংস্কৃতিকে তুলে ধরছেন সুন্দরী প্রতিযোগীরা। সেক্ষেত্রে পিছিয়ে নেই লাল-সবুজের প্রতিনিধিত্বকারী এই মিস ইউনিভার্স বাংলাদেশ।

এবার বাংলাদেশকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অভিনব ও ব্যতিক্রমী এক পোশাকে হাজির হয়েছেন শিলা।

শনিবার প্রতিযোগিতার ‘মিস ইউনিভার্স ন্যাশনাল কস্টিউম’ নামের পর্বটিতে মাথায় বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশার হুড পড়ে মঞ্চে হাজির হয়েছিলেন শিলা।

যা ছিল পুরো পর্বটির জন্য এক চমক ও দৃষ্টি কাড়ার মতো বিষয়।

এদিন শিলার পরনে ছিল লাল জামদানি ও বাংলাদেশি গহনা। মাথায় ছাতা হিসেবে ছিল বাহারি রঙে সজ্জিত রিকশার হুড। আর এমন সজ্জা নিয়েই পর্বটির র‌্যাম্প আয়োজন হেঁটেছেন শিলা।

রিকশার হুড ব্যবহার ও এমন সাজ প্রসঙ্গে শিলা বলেন, ‘এই পর্বে র‌্যাম্প আয়োজনটি হয়েছে নিজের দেশ ও সংস্কৃতি তুলে ধরার জন্য। এখানে আমি আমাদের ঐতিহ্য জামদানি শাড়ি ও গহনা পরেছি। এগুলো দিয়ে কখনও পরিবেশ দূষিত হয় না। আর আমাদের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে রিকশার হুড ব্যবহার করেছি। সবুজ রিকশা পেইন্ট আর লাল শাড়িতে শহীদের রক্তে পাওয়া আমি আমার লাল-সবুজের দেশকে তুলে ধরার চেষ্টা করেছি।

রিকশার হুডটিতে কি কি ছিল প্রশ্নে শিলা বলেন, এখানে ছিল আমাদের ৪০০ বছরের বাঙালির ইতিহাস, সম্রাট আকবরের পঞ্জিকার ইতিহাস, পহেলা বৈশাখ, রয়েল বেঙ্গল টাইগার ও আমাদের সংস্কৃতির নানা শক্তি।

প্রসঙ্গত শুরু থেকেই চমৎকার লড়ে যাচ্ছেন এই বাংলাদেশের শিলা। নব্বই প্রতিযোগীকে পেছনে ফেলে সেরা বিশের তালিকায় তিনি যেতে পারবেন বলে আশাবাদী অনেকেই।

আজ সোমবার সন্ধ্যায় ঘোষণা হবে কে হচ্ছেন চলতি বছরের সেরা সুন্দরী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫