স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকায় গত ১৫জানুয়ারী বুধবার জন্মদিনের অনুষ্ঠানে এক কিশোরীকে এনার্জি ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে গণধর্ষণের ঘটনায় র্যাবের হাতে গ্রেফতার চারজনকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে শ্রীপুর থানা পুলিশ।
গাজীপুর আদালতের পরিদর্শক মো: রকিবুল ইসলাম জানান, রোববার দুপুরে গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠালে বিচারক মোহাম্মদ ইকবাল হোসেন আগামী মঙ্গলবার তাদের রিমান্ড শুনানীর জন্য দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শ্রীপুর থানার এসআই মো: নাজমুল সাকিব জানান, গত ১৫ জানুয়ারী বিকেলে চার বন্ধুর (শরীফ হোসেনের) জন্মদিনের কথা বলে ওই কিশোরীকে তাদের বাসা থেকে শ্রীপুরের নয়নপুর এলাকার একটি বাসায় ডেকে নিয়ে যায় এবং জন্মদিনের কেক কেটে সবাই মিলে আনন্দ-উল্লাস করে। এক পর্যায়ে এনার্জি ড্রিংকসে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে ওই চারজন কিশোরীকে অচেতন করে ফেলে। পরে পাশের একটি ঝোপের ভেতর নিয়ে হাত-পা, মুখ বেধে পালাক্রমে ধর্ষণ করে এবং একটি সেলুনে বসে ধর্ষকরা ঘটনার তথ্য উল্লেখ করে ভিডিও ধারণ করে তা এক ধর্ষকের ফেসবুকে আপলোড করে। এ ঘটনায় ১৬জানুয়ারি কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন এবং র্যাব-১-এর কার্যালয়ে অভিযোগ করেন।
শুক্রবার র্যাব-১ সদস্যরা শুক্রবার অভিান চালিয়ে মামলার এজহারভক্ত আসামি কিশোরগঞ্জের হোসেনপুর থানার নৈয়পুর গ্রামের শরীফ হোসেন (১৮), ময়মনসিংহের ঈশ^গঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের ইমরান হাসান সুজন (১৯), শ্রীপুর উপজেলার স্থানীয় নয়নপুর গ্রামের শরীফ উদ্দিন মোল্লা (২০) ও ময়মনসিংহের ত্রিশাল থানার গোলাভিটা গ্রামের আহসান ওরফে হাসানকে (১৬) গ্রেপ্তার করে পুলিশে সোপর্দ করে। কিশোরীর মা অভিযোগ করেন মামলা ও আসামীরা গ্রেপ্তার হওয়ার পর তিনি ও তার পরিবারের লোকজন নানা হুমকি পাচ্ছেন।
