Skip to content

গাড়িতে মদ নিয়ে থানায় বাহুবলী অভিনেত্রী

বিনোদন ডেস্ক ॥
বাহুবলী সিনেমার অভিনেত্রী রামায়া কৃষ্ণার গাড়ি থেকে ৯৬ বোতল বিয়ার ও ৮ বোতল মদ উদ্ধার করেছে পুলিশ। এরপর দুই বোন ও গাড়ির ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, রামায়া ও তার বোন বিনয়া কৃষ্ণা মামালাপুরাম থেকে চেন্নাই যাচ্ছিলেন। চেক পোস্টে গাড়ি তল্লাশি করে মদ পায় পুলিশ।
এরপর রামায়া ও তার বোনকেও কিছু সময় থানায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু মদ চোরাচালানের দায়ে এই অভিনেত্রীর গাড়িচালক সেলভাকুমারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কান্তাপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ভারতের সুপার হিট সিনেমা ‘বাহুবলী’। এই সিনেমায় রাজমাতা শিবগামী দেবীর চরিত্রে অভিনয় করেন রামায়া কৃষ্ণা। তার চরিত্রটি ভীষণ জনপ্রিয় হয়েছিলো।

এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটিতে আরো অভিনয় করেন প্রভাস, রানা দাগ্গুবতি, আনুশকা শেঠি, তামান্না ভাটিয়া, নাসের প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫