প্রেসবিজ্ঞপ্তি ॥
গাজীপুর মহানগরের সদর থানাধীন উত্তর সালনা এলাকা থেকে ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে র্যাব-১, পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা।
গতকাল রোববার রাতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রাকিব নামে ওই তরুণকে আটক করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, উত্তর সালনা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আপনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদক ও আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
