সাইফুর নিশাদ , মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :
মনোহরদীতে মায়ের মৃত্যুর মাইকিং চলমান থাকতেই মেয়ের মৃত্যু সংবাদ আসে।বৃহস্পতিবার সন্ধ্যেয় মা নূরজাহান বেগমের মৃত্যুর মাইকিং চলাকালে রাত ৮টার দিকে স্বামীর বাড়ীতে মেয়ে খোদেজার মৃত্যু সংবাদও আসে বাড়ীতে।আজ উভয়ের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
মৃতের আত্মীয় ও গ্রামবাসী সূত্রে জানা যায়,গতকাল বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬ টার দিকে মনোহরদীর চর দীঘাকান্দী গ্রামের মৃত আনসার আলীর স্ত্রী নূরজাহান (৮০) তার নিজ বাড়ীতে বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেন।এ মৃত্যুর ঘোষনা ও জানাজার নামাজের মাইকিং চলাকালে একই দিন রাত ৮ টার দিকে মেয়ে খোদেজা (৬২) এর কাপাসিয়ার পাকিয়াব গ্রামের বাড়ীতে মৃত্যুর সংবাদ পাওয়া যায়।
খোদেজার স্বামীর নাম মৃত রমজান আলী।আজ নিজ নিজ বাড়ীতে পৃথক পৃথক সময়ে তাদের উভয়ের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।মৃত মায়ের গ্রাম চর দীঘাকান্দী গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আমিন ফরাজীর সাথে আলাপ করে ও মৃতদের স্বজন মনোহরদী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ মহসীনের ফেসবুক পেজ থেকে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
