Skip to content

রাঙামাটিতে এপিবিএন’র প্রথম ক্যাম্প উদ্বোধন

রাঙ্গামাটি প্রতিনিধি

পার্বত্য জেলা রাঙামাটির আসামবস্তিতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএন পুলিশক্যাম্প উদ্বোধন করা হয়েছে। এটিই রাঙামাটির প্রথম ক্যম্পা। সকাল ফিতা কেটে আসামবস্তি এপিবিএন পুলিশ ক্যাম্প উদ্বোধন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এরপর এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজালকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়। এটির মধ্য দিয়ে রাঙামাটিতে প্রথম এপিবিএন ক্যাম্প উদ্বোধন হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার আফসার উদ্দিন খান, পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন, সঞ্জয় দে, সালাহউদ্দিন মিয়া, আনিসুর রহমান, দেবদুলাল ধর, আসামবস্তি পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই মো. নুরুল্লাহসহ এপিবিএন সদস্যরা উপস্থিত ছিলেন। এপিবিএন অধিনায়ক মো. মাহফুজ আফজাল বলেন, পাহাড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের নিরাপত্তায় এপিবিএন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

আসামবস্তি ক্যাম্প উদ্বোধনের মধ্য দিয়ে স্থানীয় জনমানুষের নিরাপত্তা আরও জোরদার হলো। এছাড়াও মাদক ও চোরাচালান প্রতিরোধসহ সন্ত্রাসী সংগঠনের তৎপরতা বন্ধ হবে। একইসাথে রাঙামাটি আরো ক্যম্প নির্মাণের ুদ্যোগ গ্রহণ করা হবে। সট-০১ মো. মাহফুজ আফজাল, পুলিশ সুপার ও অধিনায়ক ১৮ আর্ম পুলিশ ব্যাটালিয়ন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫