Skip to content

চুনারুঘাটে দু’পক্ষের সংঘর্ষে এক কৃষক  নিহত

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে  দুপক্ষের সংঘর্ষে আলাউদ্দিন (৪৫) নামের এক কৃষক  নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার মিরাশী ইউনিয়নের কাসটিলা গ্রামে। নিহত আলাউদ্দিন ওই এলাকার হুরুন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ জুলাই বিকেল ৫ টার দিকে জমি সংক্রান্ত পুরোনো বিরোধকে কেন্দ্র করে দু-পক্ষের সংঘর্ষ  হয়। সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের হামলায় আলাউদ্দিন গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা পঙ্গু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে, তিনি চিকিৎসারত অবস্থায় সোমবার (২৮ জুলাই) দুপুরে  মৃত্যুবরণ করেন।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫