Skip to content

নানান আয়োজনের মধ্য দিয়ে আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস পালিত 

আত্রাই (নওগাঁ)প্রতিনিধি:

আমি কন্যাশিশু,স্বপ্নগড়ি সাহসে লড়ি দেশের কল্যাণে কাজ করি প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অফিসের আয়োজনে নওগাঁর আত্রাইয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে (৮ অক্টোবর)২০২৫ বুধবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নূরে আলম সিদ্দিক এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার পিএম কামরুজ্জামান এর সঞ্চালনায় দিবসের তাৎপর্য তুলেধরেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক মেডিক্যাল অফিসার ডা: কামরুজ্জামান, উপজেলা আনছার ভিডিপি অফিসার জগলুল হোসেন, সহকারী প্রোগ্রামার ফয়সাল আহমেদ, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল হান্নান, সহকারী নির্বাচন অফিসার ইমরান হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র—ছাত্রী, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মরতগন উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫