Skip to content

মুন্সীগঞ্জের লৌহজংয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৪ জেলের কারাদণ্ড

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে ৪ জন জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন।শুক্রবার(১০ অক্টোবর) মধ্যরাতে পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নিষিদ্ধ সময় ইলিশ শিকার করার অপরাধে চার জেলেকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ১০ কেজি ইলিশ মাছ ও আনুমানিক ৪ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে জেলহাজতে প্রেরণ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানটি পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মাসুদ পারভেজ।এসময় উপজেলা প্রশাসন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও নৌ পুলিশ সদস্যরা যৌথভাবে অংশ নেন।সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী,৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত পদ্মা নদীতে মা ইলিশ আহরণ,পরিবহন মজুত ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।মা ইলিশ সংরক্ষণে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫