Skip to content

নাঙ্গলকোটে ছাত্রদল নেতা ইব্রাহীম বাবলুর ৩য় মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল 

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুমিল্লার নাঙ্গলকোট  উপজেলা সাবেক সহ—সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম বাবলু মজুমদারের ৩য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা, পৌরসভা ও কলেজ ছাত্রদলের আয়োজনে শনিবার বিকালে মেরকট দাখিল মাদরাসা মাঠে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট উপজেলা ছাত্রদল নেতা আব্দুল মমিনের  সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নাঙ্গলকোট উপজেলা সাবেক আহ্বায়ক আলহাজ্ব নজির আহমেদ ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম ইব্রাহীম বাবলু মজুমদারের পিতা আবু তাহের মজুমদার।
ছাত্রদল নেতা ওমর ফারুক মজুমদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাবেক সদস্য এডভোকেট আবুল বাশার, উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রদল নেতা আমীর হামজা মুন্না, পৌরসভা ছাত্রদল নেতা হারুনুর রশিদ, নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সাবেক সভাপতি সাঈদ ইকবাল,  ছাত্রদল নেতা নূরুল আলম আকাশ, ভিক্টোরিয়া কলেজ ছাত্রদল নেতা ওমর ফারুক।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বক্সগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি মাহবুবুল হক, দৌলখাঁড় ইউনিয়ন সভাপতি শাহআলম, সহ সভাপতি আব্দুস শুক্কুর ভূঁইয়া খোকন, হেসাখাল ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ সভাপতি নজির আহম্মেদ, সাধারণ সম্পাদক ছালেহ আহম্মেদ মানিক ইসলাম রবিন প্রমুখ।

 

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫