Skip to content

রিমান্ডে নেওয়ার পথে কারাফটকে আ’লীগ নেতার মৃত্যু

বাংলাভূমি ডেস্ক:

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে রিমান্ডে নেওয়ার সময় এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়ে রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান বলে জানিয়েছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার আল মামুন।

ওয়াসিকুর রহমান বাবু (৪৩) নামে ওই নেতা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার উত্তর বাঁশবাড়িয়া গ্রামের এনায়েতুর রহমানের ছেলে। রাজধানীর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বর্তমানে বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেল সুপার আল মামুন জানান, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় ঝটিকা মিছিল করার সময় সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার হন ওয়াসিকুর রহমান। গ্রেফতারের পর ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ স্থানান্তর করা হয়। ওই মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ডে জিজ্ঞাসাবাদ করতে তাকে হেফাজতে নিতে রোববার বিকেলে পুলিশের একটি দল কারাগারে আসে। পুলিশের কাছে হস্তান্তরের জন্য কারাগারের অফিস কক্ষে এনে (ভর্তি শাখায়) চেয়ারে বসানো হয়। এ সময় হঠাৎ চেয়ার থেকে ঢলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫