খাগড়াছড়ি প্রতিনিধি:
রাঙামাটির সাজেকে স্থায়ী শান্তি ফিরিয়ে আনতে উজোবাজারে অবরোধকারী দুই সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন খাগড়াছড়ির সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে অনুষ্ঠিত এ বৈঠকে শান্তি প্রতিষ্ঠা ও পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়ে আলোচনা হয়। বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান, খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফি, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান এবং রাঙামাটির পুলিশ সুপার মো. আব্দুর রকিব।
