Skip to content

১৫ বছরের ক্রিকেটারের গ্যারাজে আরও একটি বিলাসবহুল গাড়ি

স্পোর্টস ডেস্ক:

মাত্র ১৫ বছর বয়সেই সাফল্যের শিখরে ভারতীয় তরুণ তারকা ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ভারতের এই ‘বিস্ময় প্রতিভা’র ক্রিকেটারের গাড়ির সংগ্রহও ক্রমবর্ধমান।

এবার পুরস্কার হিসেবে নতুন টাটা সিয়েরা পেল বিহারের এই প্রাণভোমরা। গাড়িটির দাম কত তা হলফ করে বলা মুশকিল। তবে ভারতে টাটা সিয়েরার দাম ১১ কোটি ৪৯ লাখ থেকে সর্বোচ্চ ২১ কোটি ৫৯ লাখ টাকা পর্যন্ত।

গত আইপিএলে ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হয়েছিল বাঁহাতি তারকা। সেই উপহারই এখন পেয়েছে সে। পরিবারের সঙ্গে গাড়ির সামনে দাঁড়িয়ে বৈভবের ছবি ইতিমধ্যেই ভাইরাল।

২০২৫ সালে রাজস্থান রয়েলসের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল বৈভবের। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। আইপিএলের দুই মৌসুমে নজরকাড়া পারফরম্যান্সের পর ভারতীয় দলেও জায়গা করে নিয়েছে।

গত জুলাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অভিষেক হয় তার। এখনও পর্যন্ত ১০টি টি-টোয়েন্টিতে ২৯৫ রান করেছে বৈভব। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। গত অক্টোবর মাসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষবার মাঠে নেমে মাত্র ১৯ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেছিল বৈভব।

টাটা সিয়েরাই অবশ্য বৈভবের প্রথম গাড়ি নয়। ২০২৫ সালের আইপিএলেও ‘সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন’ হওয়ার জন্য তাকে উপহার দেওয়া হয়েছিল টাটা কার্ভ ইভি। এবার সেই তালিকায় যুক্ত হল আরও একটি দামি গাড়ি।

গত আইপিএলে ঝড় তুলেছিল বৈভব। ১৬টি ম্যাচে পাঁচটি হাফসেঞ্চুরি ও একটি সেঞ্চুরি-সহ তার মোট রান ৭৭৬। যা প্রতিযোগিতায় সর্বোচ্চ। তার ব্যাট থেকে আসে ৬৩টি চার, ৭২টি ছক্কা। দুরন্ত এই পারফরম্যান্সের পর জিতে কমলা টুপিও পেয়েছিল বৈভব।

আন্তর্জাতিক ক্রিকেটেও ইতিমধ্যে নজর কেড়েছেন বিহারের সমস্তিপুরের এই ক্রিকেটার। ১৫ বছর বয়সে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক করে বিশ্বের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার হওয়ার নজির গড়েন সে।

এবার আরও বড় দায়িত্ব বর্তেছে বৈভবের উপর। বিহার সিনিয়র পুরুষ দলকে নেতৃত্ব দেবে সে। সৈয়দ মুশতাক আলি ট্রফির প্রথম দুটি ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার কথা তার। বাইশ গজে একের পর এক সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় উপহার পেল সে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫