Skip to content

কালিয়াকৈরে জাল টাকাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: কালিয়াকৈর থানা ডাইনকিনি এলাকার চন্দ্রা ত্রিমোড় থেকে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৮২টি জাল টাকাসহ আকবর, জাকির, রুহুল আমিন নামে তিন ব্যক্তিকে আটক করেছে জেলা ডিটেকটিভ ব্রাঞ্চ (ডিবি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিবি জানায়, গত মঙ্গলবার বিকেলে কালিয়াকৈর থানা ডাইনকিনি এলাকার চন্দ্রা ত্রিমোড়ে চান মিয়ার মায়ের দোয়া হোটেলের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত আকবর ওরফে রুবেল ওরফে মো: শাহজাহান আলী (৩০) ঠাকুরগাঁও রায়পুরা সরকারপাড়া এলাকার মো: ফয়সাল হকের পুত্র, জাকির হোসেন (২৬) বন্ডমদল এলাকার মৃত জহুরুদ্দিনের পুত্র, ঝালকাটি জেলা ও থানা তারপাশা এলাকার শুক্কুর আলীর পুত্র মো: রুহুল আমিন (৪২)। এসময় আকবরের কাছ থেকে ২৯টি ১ হাজার টাকা মূল্যের, জাকিরের কাছ থেকে ১৭টি ১ হাজার টাকা মূল্যের, রুহুল আমিনের নিকট থেকে ৩৬টি ১ হাজার টাকা মূল্যের মোট ৮২টি জালনোট উদ্ধার করা হয়।

এই সংক্রান্ত বিষয়ে এসআই (নিঃ) নাদিমুল হক বাদী হয়ে আসামীর বিরুদ্ধে কালিয়াকৈর থানার মামলা নং-২৮, তারিখ-১১/০৯/২০১৯ খ্রিঃ দায়ের করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫