Skip to content

গাজীপুরে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ইব্রাহীম সরকার
স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে কিশোরী ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম (২২) নামে এক যুবক আটক হয়েছে। গত সোমবার রাতে উপজেলার দরগারচালা এলাকা থেকে তাকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ। আটক জাহিদুল ইসলাম জয়দেবপুর থানার দরগারচালা গ্রামের ওহাব আলীর ছেলে। এ ব্যাপারে কিশোরীর বাবা বাদী হয়ে জয়দেবপুর থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, আটক জাহিদুল ইসলাম কিশোরীকে বিভিন্ন সময় চলারপথে কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করে। এ বিষয়টি কিশোরী তার বাবাকে জানালে তিনি জাহিদুল ইসলামকে উত্যক্ত না করতে অনুরোধ করে। পরে জাহিদুলের বাবা ওহাব আনুমানিক একমাস আগে বিবাহে প্রস্তাব দিলে কিশোরীর বাবা বিনয়ের সাথে তা প্রত্যাখান করে। এতে জাহিদুল ক্ষিপ্ত হয়। পরে সোমবার রাতে কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যাওয়ার পথে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাড়ির পার্শ্বে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন জাহিদুলকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ বিষয়ে জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ জাবেদুল ইসলাম জানান, মেয়ের বাবা বাদী হয়ে অভিযোগ দিয়েছেন। এ ব্যাপারে মামলা রেকর্ড করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫