Skip to content

‘বোলার ছক্কা খেলেও হাত তালি দেয় ধোনি’

স্পোর্টস ডেস্ক ॥
ভারতের অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে এক লাইভে ধোনির ব্যাপারে মুরালি বলেছেন, ‘অবশ্যই ধোনি একজন তরুণ অধিনায়ক ছিলো। ২০০৭ সালের (টি-টোয়েন্টি) বিশ্বকাপে সে নেতৃত্ব দিলো এবং জিতেও নিলো। তার অধিনায়কত্বের পদ্ধতি সত্যিই অসাধারণ, কার্যকরও বটে।’

‘সে একজন বোলারের হাতে বল দিয়ে বলবে নিজের মতো করে ফিল্ডিং সাজিয়ে বোলিং করতে। যদি তা কাজ না করে, তখন বলবে তার সাজানো ফিল্ডিংয়ে বোলিং করে দেখতে। কোনো ভালো বলে ছক্কা হজম করলেও ধোনি তালি দেয়। সে বোলারকে বলে যে, এটা ভালো বল ছিল। ব্যাটসম্যান ছক্কা মারলে বুঝতে হবে তারও (ব্যাটসম্যান) সামর্থ্য আছে।’

আইপিএলে ধোনির অধীনে ২০০৮ থেকে ২০১০ পর্যন্ত খেলে ৪০ উইকেট শিকার করেছিলেন মুরালি। বোলারকে কিছু বলতে হলে, সেটা সবার সামনে না বলে এককভাবে বলে থাকে ধোনি- এমনটাই জানালেন লঙ্কান কিংবদন্তি, ‘যখন আপনাকে কিছু বলতে হবে, তখন সে কাছে ডেকে নেবে এবং বুঝিয়ে কী করতে হবে, সবার সামনে না বলে। এসব গুণের কারণেই সে এত সফল।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫