স্পোর্টস ডেস্ক ॥
স্টার স্পোর্টসের ক্রিকেট কানেক্টেড অনুষ্ঠানে তের সাবেক ক্রিকেটার ও বর্তমান সময়ের প্রখ্যাত ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, ‘কুম্বলের ব্যাপারে বলা হতো, একজন লম্বা লেগস্পিনার আছে যে আসলে সত্যিকারের লেগস্পিনারের মতো নয়।’
মাঞ্জরেকার নিজেও ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ আসর রঞ্জি ট্রফিতে মুখোমুখি হয়েছেন কুম্বলের। যেখানে মাঞ্জরেকার খেলতে মুম্বাইয়ের হয়ে এবং কুম্বলে নামতে কর্ণাটকার জার্সি গায়ে চাপিয়ে। এছাড়া দুজন একসঙ্গে ভারতের হয়ে ১৭ টেস্ট ও ৪০ ওয়ানডে খেলেছেন।
সে অভিজ্ঞতা থেকে মাঞ্জরেকা বলেন, ‘ব্যাটসম্যানরা তার বল এমনভাবে খেলত, যেন ব্রেট লি বোলিং করছে। তার খ্যাতি তাকেও ছাড়িয়ে যায়। আমার মনে আছে, তার ঘরোয়ার পারফরম্যান্সের বিষয়ে কথা বলার সময় মানুষ প্রায়ই বলতো মরা পিচে বাউন্সার দেয়ার কথা।’
