Skip to content

রাঙ্গামাটিতে বিএফডিসির অভিযানে অবৈধ মাছ জব্দ

রাঙ্গামাটি থেকে মুহাম্মদ কামাল উদ্দিন:

দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে ১ মে তেকে চলছে তিনমাসের নিষেধাজ্ঞা। এ সময়েই বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) অভিযানে বিভিন্ন প্রজাতির ৮০ কেজি মাছ জব্দ করা হয়েছে।
শনিবার দুপুরে শহরের বনরূপা বাজার থেকে এ মাছগুলো জব্দ করা হয়। বিএফডিসি সূত্রে জানা যায়, কাপ্তাই হ্রদে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে অবৈধ মৎস্য শিকার, পরিবহন ও বাজারজাতকরণের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। আভিযানে ৪ কেজি পাবদা, ৩০ কেজি কালো টেংরা, ৫ কেজি বাডা, ৪ কেজি ছোট আইড়, ১ কেজি বড় আইড় ও ৩৫ কেজি কাতলা মাছসহ মোট ৮০ কেজি মাছ জব্দ করা হয়।
বিএফডিসি রাঙ্গামাটি অঞ্চলের উপ-ব্যবস্থাপক মোঃ বদরুদ্দোজা বলেন, কাপ্তাই হ্রদে যে পোনা ছাড়া হয়েছে সেগুলোর বৃদ্ধির জন্য ১ মে থেকে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধ রয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের সবগুলো বাজারে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। দুপুরে এক অভিযানে বনরূপা বাজার থেকে বিভিন্ন প্রজাতির প্রায় ৮০ কেজি মাছ জব্দ করেছি। যার আনুমানিক বাজারমূল্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। নিয়ম অনুযায়ী মাছগুলো খোলা বাজারে নিলাম করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫