Skip to content

রাজশাহীতে তিন দিনব্যাপী ভূমি মেলা, সেবা পাওয়া যাবে তাৎক্ষণিক

রাজশাহী থেকে এম এম মামুন :
আগামীকাল রোববার থেকে সারাদেশে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু হবে। শনিবার (২৪ মে) বেলা ১১টায় রাজশাহী বিভাগীয় কমিশনার খন্দকার আজীম আহমেদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। মেলায় ভূমি সংক্রান্ত সেবা তাৎক্ষণিক পাওয়া যাবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি মেলা-২০২৫ উদ্যাপন উপলক্ষে রাজশাহী বিভাগীয় প্রশাসন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মেলার প্রথম দিন রোববার সকাল ১০টায় বোয়ালিয়া থানা ভূমি অফিসে থেকে একটি শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রা শেষে ভূমি অফিস চত্বরে মেলার উদ্বোধন করা হবে।
এরপর হবে আলোচনা সভা। বেলা সাড়ে এগারোটা থেকে সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা প্রদান করা হবে। মেলায় প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভূমি সংক্রান্ত সকল সেবা তাৎক্ষণিক প্রদান, ভূমি আড্ডা, ভূমি সেবা ব্যবস্থাপনা বিষয়ক অডিও-ভিডিও কনটেন্ট প্রদর্শণ, ভূমি সেবা সংক্রান্ত লিফলেট/স্টিকার/বই বিতরণ, মেলা আগত দর্শনার্থী ও সেবাপ্রার্থীদের মতামত গ্রহণ এবং ভূমি সংক্রান্ত গণশুনানী করা হবে। সুবিধাজনক সময়ে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি কুইজ প্রতিযোগিতাও আয়োজন করা হবে।
মেলায় ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রক্রিয়াকরণ, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান এবং এ সকল ফি সম্পূর্ণভাবে অনলাইনে গ্রহণ করা সংক্রান্ত ধারণা দেওয়ার পাশাপাশি ডাকযোগে ভূমি সেবা- মৌজাম্যাপ প্রাপ্তি, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রাপ্তি এবং ভূমি সেবা সম্পর্কে অভিযোগ জানাতে বা ভুমি সেবা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে হট লাইন সেবার উপযোগিতা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হবে।
মেলায় সেবাগ্রহীতাদের ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা যেমন ই-নামজারির আবেদন গ্রহণ, নিস্পত্তিকৃত এলএ কেসের চেক প্রদান, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ ও প্রদান, অনলাইনে ডিসিআর ও খতিয়ান প্রদান এবং সার্বিক ভূমি বিষয়ে সেবাগ্রহীতাদের নানা প্রশ্নের উত্তর প্রদানের ব্যবস্থা রাখা হবে। সব সেবা মিলবে তাৎক্ষণিক।
আগামী মঙ্গলবার (২৭ মে) মেলার শেষ দিন বিকেলে বোয়ালিয়া থানা ভূমি অফিসে মেলার সমাপনী অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে বিভাগীয় প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫