মো: জাহান মিয়া
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি:
পতুর্গালে বসবাসরত বিশ্বনাথ বাসিদের নিয়ে পর্তুগালের রাজধানী লিসবনে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) স্থানীয় একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পর্তুগাল স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিক ভাবে এ কমিটি ঘোষণা করেন।
এ সময় পর্তুগাল স্থায়ী কমিটির সদস্য ও নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাসুম আহমদ, মো. ইয়াহি্হয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।
উক্ত কমিটিতে সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদকে ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তদের মধ্যে সিনিয়র সহ—সভাপতি মো. রফিক আহমেদ, সহ—সভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম —সাধারণ সম্পাদক মো. আল—আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এবং অর্থ— সম্পাদক আকমল হোসেন রয়েছেন। প্রচার— সম্পাদক হিসেবে ফরহাদ উদ্দিন দায়িত্ব পেয়েছেন ।
প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি পর্তুগালে বসবাসরত বিশ্বনাথবাসীদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্য, বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।
সংশ্লিষ্টরা আরোও আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে প্রবাসী বিশ্বনাথবাসীদের মধ্যে সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পাশাপাশি প্রবাসে বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনায় সংগঠনটি আরও সক্রিয় ভূমিকা রাখবে।
সংগঠনের সংশ্লিষ্টরা, ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের সাংগঠনিক কার্যক্রমে আরও গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা করছেন।
