Skip to content

কালিয়াকৈরে ১৬৪ জন পেলেন বাইসাইকেল, সেলাই মেশিন, বৃত্তি ও আর্থিক সহায়তা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, শিক্ষাবৃত্তি, বসতঘর নির্মাণের অনুদান ও আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলা প্রশাসনের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে মোট ১৬৪ জনের মধ্যে ২১ লাখ ৪৪ হাজার ৩৪৩ টাকার সহায়তা দেওয়া হয়।

কালিয়াকৈর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং গাজীপুর—১ আসনের সংসদ সদস্য ও মেয়র মুজিবুর রহমানের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে সহায়তা হিসেবে ১২টি বাইসাইকেল, ৮টি সেলাই মেশিন, দুটি বসতঘর নির্মাণের অনুদান এবং ৭৬ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ৫৯ জনকে চিকিৎসা সহায়তা এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সাতজনকে আর্থিক সহায়তা দেওয়া হয়।

অনুষ্ঠানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন, শিক্ষার সুযোগ বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার পথ সুগম করতে এসব সহায়তা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন্নাহার শিলা, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি হেলাল উদ্দিন, কালিয়াকৈর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, কালিয়াকৈর বিআরডিবির চেয়ারম্যান মোফাজ্জল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্যান্য এলাকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের জন্যও এ ধরনের সহায়তা কার্যক্রমের আওতায় বিভিন্ন উপকরণ ও অনুদান বিতরণ করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫