Skip to content

কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া ও ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির উদ্বোধন

আকরাম হোসেন রিপন ও তাওহীদ হোসেন
কাপাসিয়া (গাজীপুর) থেকে:
‘আমাদের ক্যাম্পাস, পরিচ্ছন্ন রাখব বারোমাস’-এই প্রতিপাদ্যে গাজীপুরের কাপাসিয়ায় ‘গ্রিন কাপাসিয়া, ক্লিন কাপাসিয়া’ কর্মসূচির আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাস পরিষ্কার—পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টায় কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কাপাসিয়া উপজেলা প্রশাসনের পরিকল্পনায়, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় এবং ফারুক ফকির ফাউন্ডেশনের সহযোগিতায় কর্মসূচিটি বাস্তবায়িত হচ্ছে।

কাপাসিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রমিতা ইসলামের সভাপতিত্বে এবং সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজুল হক।

অনুষ্ঠানে বক্তব্য দেন ফারুক ফকির ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক গোলাম সারোয়ার, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রশাসক ড. আবদুল্লাহ আল মামুন, কাপাসিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাহফুজুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা, গাজীপুর জেলা মহিলা দলের সভাপতি জান্নাতুন ফেরদৌসী, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাছরিন, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন প্রধান, রানীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বাসির উদ্দিন কাজী এবং আশা’র বরহর শাখার ব্যবস্থাপক মো. মীর হোসেন প্রমুখ।

এ সময় ফারুক ফকিরের বড় ভাই মো. রুবেল ফকির ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অলি ভৌমিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানা যায়, কাপাসিয়া উপজেলার ১৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম পর্যায়ে ১১টি ইউনিয়নের প্রতিটি থেকে তিনটি করে মোট ৩৩টি বিদ্যালয়কে শ্রেষ্ঠ ‘গ্রিন ও ক্লিন’ বিদ্যালয় হিসেবে বাছাই করা হবে। পরে নির্বাচিত বিদ্যালয়গুলোর মধ্য থেকে তিনটিকে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে পুরস্কৃত করা হবে।

১০টি ক্যাটাগরিতে মোট ১০০ নম্বরের ভিত্তিতে বিদ্যালয়গুলোর মূল্যায়ন করা হবে। উদ্বোধনী দিনে কাপাসিয়া, দুর্গাপুর ও চাঁদপুর ইউনিয়নের ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশ নেন। পর্যায়ক্রমে উপজেলার ১১টি ইউনিয়নে এ কার্যক্রম পরিচালিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫