Skip to content

নিপুণ এবার একাত্তরের মা জননী

বিনোদন ডেস্ক ॥ চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নিপুনকে দেখা যাবে অনুদানের ছবিতে। দু’বারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ তাই এবার ‘একাত্তরের মা জননী’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করবেন। পরিচালক শাহ আলম কিরণ পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘একাত্তরের মা জননী’। এফডিসির তিন নম্বর ফ্লোরে শুরু হয়েছে এ ছবির শুটিং। নিপুণের সঙ্গে থাকছে একঝাঁক নতুন মুখ। সাংবাদিক-লেখক আনিসুল হকের উপন্যাস নিয়ে নির্মিত হচ্ছে ‘একাত্তরের মা জননী’।

পরিচালক শাহ আলম কিরণ বলেন, গল্পের প্রয়োজনেই প্রধান চরিত্রে নিপুণকে নির্বাচিত করা হয়েছে। তার সঙ্গে আমার আগেও কাজ করা হয়েছে। আমার বিশ্বাস, এই চরিত্রে নিপুণ খুবই ভালো করবে। এছাড়া দর্শকও তার কাজ দেখে মুগ্ধ হবে।

মুক্তিযুদ্ধভিত্তিক ‘একাত্তরের মা জননী’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে নিপুণ খুব আনন্দিত। তিনি বলেন, আমি অভিনয় জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি শাহ আলম কিরণের ‘সাজঘর’ ছবিতে অভিনয় করে। কিরণ ভাইয়ের মতো অন্যতম শ্রেষ্ঠ পরিচালকের মুক্তিযুদ্ধের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি রীতিমতো আনন্দে ভাসছি। আমার বিশ্বাস, যোগ্যতা দিয়ে আমি এই চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব এবং যে বিশ্বাস নিয়ে পরিচালক আমাকে এমন একটি সুযোগ দিয়েছেন, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখতে শতভাগ চেষ্টা করব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫