Skip to content

গাগাকে টপকালেন কেটি পেরি

বিনোদন ডেস্ক ॥ গেল সপ্তাহে মিউজিক ওয়ার্ল্ডের লড়াইতে অপ্রত্যাশিতভাবে বিলবোর্ড সিঙ্গেলস টপ চার্টে শীর্ষত্ব অর্জন করলেন কেটি পেরি তার সর্বশেষ সলো মিউজিক ট্র্যাক ‘রোর’-এর বরাতে। এ যাবৎ গানটি মোট সাড়ে চার লাখবার ডাউনলোড হয়েছে বিশ্বব্যপী, এমন তথ্য জানা যায়।

অন্যদিকে এর নিকটতম প্রতিদ্বন্দী লেডি গাগার অবস্থান ঠিক অর্ধেকে। মাত্র সোয়া দুই লাখ ডাউনলোডের রেকর্ড নিয়ে এ সপ্তাহের মিউজিক্যাল টপ চার্টের দ্বিতীয় স্থানটি দখল করেছেন গাগা।

তবে যে বিপুল ব্যবধানে এগিয়ে আছেন কেটি, তাতে তুঘলকি কোনো তুকতাকেও গাগা এই বিশাল ব্যবধান টপকে তার ধারে-কাছে ঘেঁষতে পারবেন না এই আনন্দে অনেকটাই বগল বাজাচ্ছেন কেটি পেরি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫