Skip to content

আ.লীগের কোনো নেতাকর্মীকে মুক্তিযুদ্ধে চোখে পড়েনি: অলি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরতে গিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, মুক্তিযুদ্ধে সাধারণ মানুষ অংশ নিয়েছিল। কিন্তু সেই সময় আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে চোখে পড়েনি।
শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে গণতান্ত্রিক মহিলা দলের এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব তিনি কথা বলেন।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, গত ৫ বছরে আওয়ামী লীগের ক্যাডাররা ছাড়া বাকি সবাই নির্যাতিত হয়েছে। ১৫ মাসে ৬ হাজার নারী-শিশু ধর্ষণের শিকার হয়েছে। তাদের অভিশাপ একদিন লাগবেই।

তিনি আরও বলেন, যারা আওয়ামী লীগের সাথে আঁতাত করে দেশের ক্ষতি করেছেন তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এরা সবাই বিদেশে চলে যাওয়ার চেষ্টা করছে। সুযোগ পেলেই চলে যাবে।

তাহমিনা আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম-মহাসচিব ড. জহির, মহানগর সভাপতি এমএম খালেদ সাইফুল্লা ও গনতান্ত্রিক যুবদলের সভাপতি তমিজউদ্দীন টিটু প্রমুখ। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫