Skip to content

আমার স্বভাব খারাপ, মাঝে মাঝে লাঠিপেটা করি

স্টাপ রিপোর্টার ॥ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী বলেছেন, আমার স্বভাব খারাপ, এ জন্য মাঝে-মধ্যে একটু লাঠিপেটা করি। সাপকে যদি মারতে হয় তাহলে লাঠিপেটা ছাড়া কোনো উপায় নেই।

শনিবার সকালে গবেষণা প্রতিষ্ঠান সত্যোন্বেষণের উদ্যোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ‘বাংলাদেশের সকল নৃগোষ্ঠীগত অখ- গণসত্তা এবং পার্বত্য চট্রগ্রামে গণদৃষ্টিপাত’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সম্প্রতি টাঙ্গাইলে এক প্রকৌশলীকে লাঠিপেটা করে আলোচনায় উঠে আসেন মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

তিনি বলেন, দেশের ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া, ব্যবসায়ী, কথিত সুশিল সমাজের সদস্যদের অনেকেই বেতনভুক্ত কৃতদাস। সংবাদিকরা আমার বিরুদ্ধে লাগে।

নৃগোষ্ঠী প্রসঙ্গে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, অখ- রাষ্ট্রসীমানায় সকল নাগরিকের সত্তা অভিন্ন। এই দৃষ্টিভঙ্গিতে সকল নাগরিকের অধিকার ও দায়িত্ব সমান। এখানে পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই।

লতিফ সিদ্দিকী বলেন, নৃগোষ্ঠীগত আচার, নিষ্ঠা, কৃত্য-কর্তব্য বজায় রেখে সকল নৃগোষ্ঠী বাংলাদেশের সংবিধান মোতাবেক নাগরিক অধিকার ভোগ করবে এবং রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করবে এটাই আমাদের কাম্য।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রো-ভিসি অধ্যাপক মো. ফরহাদ হোসেন ও অধ্যাপক খুরশিদা বেগম। অনুষ্ঠান পরিচলনা করেন প্রো-ভিসি অধ্যাপক আবুল হোসেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫