Skip to content

ট্রাকে পেট্রোল বোমায় হেলপার নিহত, দগ্ধ ২

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বগুড়া : বগুড়ার তিনমাথা রেলগেট এলাকায় একটি ট্রাকে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় ইমরান হোসেন (২৫) নামে এক হেলপার নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরো দুজন।
বৃহস্পতিবার ভোরে এই ঘটনা ঘটে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ভোর সাড়ে ৪টার দিকে পানবোঝাই ট্রাকটি রেলগেট এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছোড়ে। এতে ট্রাকের সামনের অংশে আগুন ধরে যায়। আগুনে দগ্ধ হয়ে হেলপার ইমরান হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় ট্রাকচালক ও এক পান ব্যবসায়ী দগ্ধ হন।
আহত ব্যক্তিদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ইমরান হোসেনের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপায়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫